=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল, সম্পাদক আমির

| নিউজ রুম এডিটর ৭:৪৬ অপরাহ্ণ | ২৯/০৭/২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি

কাজী আখলাকুর রহমান জুয়েলকে সভাপতি এবং আমির হোসেন আমুকে সাধারণ সম্পাদক করে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।শনিবার (২৯ জুলাই) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলার সভাপতি জি এস সুমন সরকার ও সাধারণ সম্পাদক মো: লিটন সরকার স্বাক্ষরিত ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।নব-গঠিত কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া কমিটিতে ইঞ্জি. সাইফুর রহমান সায়েম,মো. জসিম উদ্দিন, আবু সুফিয়ান,মো. আমির খাঁন,মো. মাহমুদুল হাসান জনি ও মো. খালেদ আফরিনকে সহ-সভাপতি, ইঞ্জি. নাজমুল হাসান সজিব ও মো. ছাব্বির হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পদক করা হয়।এর আগে গত ১০ জুলাই চান্দিনা পৌর অডিটোরিয়ামে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।ওই দিন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা নেতাকর্মীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।যাচাই-বাছাই শেষে শনিবার (২৯ জুলাই) নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

এব্যাপারে নব-গঠিত কমিটির সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল বলেন,আমাকে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব অর্পণ করায় প্রিয় নেতা চান্দিনা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও কুমিল্লা উত্তর জেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,সাধারণ সম্পাদক এর কাছে চিরকৃতজ্ঞ।আমি নিজের জীবন দিয়ে হলেও ন্যায় এবং নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করব।নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক মো.আমির হোসেন আমু বলেন- ‘চান্দিনার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের প্রতি আমরা কৃতজ্ঞ।নেতার সরাসরি দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় আমরা সুন্দর ও শক্তিশালী একটি কমিটি হাতে পেয়েছি।উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পদক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থেকে দলকে সুসংহত করতে কাজ করে যাব।