• আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বুড়িচংয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:২৫ পূর্বাহ্ণ | ০১/০৮/২০২৩ খেলাধুলা, ফুটবল

কুমিল্লার বুড়িচংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (৩১ জুলাই) বিকেলে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বালকদের খেলায় ফাইনালে অংশ গ্রহণ করে পীরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চানসার সরকারি প্রাথমিক বিদ্যালয়।এতে চানসার প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে বিজয়ী হয়।অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বালিকাদের খেলায় ফাইনালে অংশগ্রহণ করে পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এতে পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।খেলার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা কামাল,বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন,পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুল মজিদ,পীরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল উদ্দিন,অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা যথাক্রমে মোঃ আব্দুল খালেক, মোঃ আবু মোতালেব, কামাল উদ্দিন, খন্দকার উম্মে সালমা ও মোঃ মামুন মুন্সি।আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে হাবিবুর রহমান ভূইয়া জীবন, কামরুল হাসান,আবু ইউসুফ ইসমাইল, আলি আহমেদ, মিজানুর রহমান খাঁন, মোঃ আলমগীর হোসেন, সীমা আক্তার,আবুল কালাম আজাদ ও লাভলী আক্তার।

খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাফর আহমেদ মুসা।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ ইকবাল হোসেন।পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম।ধারাভাষ্যকার হিসেবে ছিলেন প্রধান শিক্ষক আবু মুসা।এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।