• আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

পুলিশ পরিদর্শক(নিঃ)/ এইচএম লুৎফুল কবীরের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১:১৬ অপরাহ্ণ | ০২/০৮/২০২৩ আইন আদালত

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক(নিঃ) এইচএম লুৎফুল কবীর সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে মাগুরা জেলা পুলিশে বদলির আদেশ প্রাপ্ত হন। ইতোপূর্বে তিনি জেলা গোয়েন্দা শাখা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মনিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ০১.০৮.২০২৩ বেলা ০২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বদলি জনিত বিদায়ী সহকর্মীকে ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করেন।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক, , জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আবদুল আলীম, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।