• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সপ্তমবারের মতো ওয়াসার এমডি তাকসিম

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | ০৩/০৮/২০২৩ জাতীয়

সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন তাকসিম এ খান। আবারও ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মুস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মুস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, একটু আগে প্রজ্ঞাপনে সই হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো।

এর আগে গত ১১ জুলাই অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়। পরে প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। সেখান থেকে প্রস্তাবের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তাকসিম এ খানের নিয়োগ চূড়ান্ত করে আজ প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পান তাকসিম এ খান। এরপর পাঁচবার তার চাকরির মেয়াদ বাড়ায় সরকার। আগামী ১৪ অক্টোবর তার ৬ষ্ঠ দফার মেয়ার শেষ হচ্ছে। এর আগেই সরকার তাকে সপ্তামবার একই পদে নিয়োগ দিল।