• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

মতিঝিলে ব্যাংকের স্টাফ বাসে আগুন

| নিউজ রুম এডিটর ৫:৩১ অপরাহ্ণ | ২০/১১/২০২৩ রাজনীতি, লিড নিউজ

রাজধানীর মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।