• আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

ভিক্ষার টাকায় মনোনয়নপত্র কিনে জমা দিলেন ফকির মুনসুর

| নিউজ রুম এডিটর ৬:৫৮ পূর্বাহ্ণ | ০১/১২/২০২৩ রাজনীতি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-ত্রিশাল আসনে ভিক্ষা করে টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে মনোনয়নপত্র ক্রয় করে বৃহস্পতিবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর।

স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর  জানান, আমি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। আমি রিকশা চালিয়ে সংসার চালাতাম। এখন আমার বয়স হয়েছে (৭০) বছর, শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই।

তিনি আরও জানান, অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছেন তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। নিজের থাকার ঘরের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে যাই। আমাকে ঘর না দিলে রাগে ক্ষোভে আমি গত বইলর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হই। এবার গরিব অসহায় মানুষের কথা ভেবে মনোনয়নপত্র জমা দিয়ে এমপি নির্বাচনের ঘোষণা দিয়েছি।

ফকির মুনসুরের স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ায় এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।