• আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : ডিএমপি

| নিউজ রুম এডিটর ৬:১৭ অপরাহ্ণ | ০৬/১২/২০২৩ আইন ও আদালত, লিড নিউজ

 

আগামী ১০ ডিসেম্বর বিএনপি মানববন্ধন কর্মসূচি করবে বলে ঘোষণা দিয়েছে। তবে এই কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ’
তিনি বলেন, ‘গত ১৫ নভেম্বর তফশিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সকল সংস্থাগুলো কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না আমাদের বিবেচনায় নিতে হয়।

ড. খ. মহিদ উদ্দিন আরও বলেন, ‘নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাবো। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি অনুসরণ করবে। ’