• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

র‌্যাবের ডিজি পদক পেলেন আল আমিন

| নিউজ রুম এডিটর ১০:০৯ অপরাহ্ণ | ০৯/০৩/২০২৪ আইন ও আদালত

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিশেষ সম্মাননা পদক পেয়েছেন লালমনিরহাটে আদিতমারীর বাসিন্দা সৈনিক মোঃ আল আমিন মিয়া। তিনি জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের সন্তান।

২০১৭ সালের ১৩ জানুয়ারি সেনাবাহিনীতে যোগদান করার তিনবছর পর ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর র‍্যাব হেডকোয়ার্টার্স লিগ্যাল এন্ড মিডিয়া উইং এ যোগদান করেন। এ বছর পেশাগত কাজে অসামান্য অবদান রাখায় ১২০ জনকে ডিজি পদক দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের চার সদস্য এই পদক অজর্ন করেছেন। তার মধ্যে আদিতমারীর সন্তান আল আমিনও পদক অর্জন করেন।

গত বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‍্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এ পদক তুলে দেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের ডিজি পদক (সেবা) প্রাপ্তরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মদ, সার্জেন্ট মোঃ আব্দুল্লাহ আল মামুন, কর্পোরাল (ক্লার্ক) মোহাম্মদ আরজান মোল্লা ও সৈনিক মোঃ আল আমিন মিয়া।

ডিজি পদকধারী (সেবা) সৈনিক মোঃ আল আমিন মিয়া বলেন, সততা, নিষ্ঠা, কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আমি ডিজি পদক পেয়েছি। এ পদক আমার কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে। দেশ ও জাতীর সেবা দিতে আমি সদা প্রস্তুত রয়েছি। আমি আমার চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত আমার ওপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সাথে পালন করতে চাই। এসময় সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।