• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ঈদে বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন

| নিউজ রুম এডিটর ৬:৫৩ অপরাহ্ণ | ১৬/০৩/২০২৪ জাতীয়, বাংলাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। ঈদে শিডিউল বিপর্যয় নিরসনে বিমানবন্দর রেলস্টেশনে ৯ ট্রেনের যাত্রা বিরতি বাতিল করেছে রেলকতৃপক্ষ।

ঢাকায় রেল ভবনের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দর রেলস্টেশনে যাত্রা বিরতি বন্ধের এ নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে কার্যকর হবে।
এতে টিকিটধারী যাত্রীদের ভ্রমণে আরো সুবিধা হবে। ফলে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

সরদার সাহাদাত আলী বলেন ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর রেলস্টেশনে যাত্রা বিরতির জন্য থামানো হবে না। অন্যদিকে সুন্দরবন, মধুমতি, বেনাপোল এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলস্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে যাত্রা আরম্ভ করবে।

তিনি আরো বলেন ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের শনাক্ত করা হবে। স্টেশনে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। এছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

একই সঙ্গে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীরা নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে তাদের নিজস্ব কার্যক্রম আরও জোরদার করবে। এ ছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।