• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

‘ও মেয়ে ঢং করোনা’ গানে তারা

| নিউজ রুম এডিটর ৬:০২ অপরাহ্ণ | ২৩/০৩/২০২৪ গান, বিনোদন

 

বিনোদন প্রতিবেদক : আসন্ন ঈদকে সামনে রেখে পুবাইলের বিভিন্ন লোকেশনে নির্মিত হলো নতুন মিউজিক ভিডিও ‘ও মেয়ে ঢং করোনা’।

আল আমিন জমাদ্দার সবুজ কথায় ও সুরে সঙ্গীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। মিক্স মাস্টার আশিক মাহমুদ।গানটিতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও নওশীন অমি। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলিফ চৌধুরী ও প্রণমি নাফি। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা কে এ নিলয়। কোরিওগ্রাফার হিসাবে ছিলেন প্রিন্স খান।গানটির প্রযোজনা প্রতিষ্ঠান এজেএস ওয়ার্ল্ড। প্রযোজক আল আমিন জমাদ্দার সবুজ।’ও মেয়ে ঢং করোনা গানটি ঈতে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ বলেন,’ও মেয়ে ঢং করোনা’ নতুন গানটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছি।এই গানটিও সবার পছন্দ হবে।

কোরিওগ্রাফার প্রিন্স খান বলেন, ‘ঈদের গান নিয়ে শ্রোতা-দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। গানে সবাই এখন সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন। আমি চেষ্টা করেছি দর্শকদের পছন্দ অনুযায়ী ভালো একটি গান উপহার দিতে। আশা করছি সবার ভালো লাগবে।

নির্মাতা কে এ নিলয় বলেন, ‘সেই ছোট্টবেলা থেকেই ঈদ আসলে আমরা আনন্দে ভেসে যেতাম। সেই ছোট্টবেলার স্মৃতি মনে করে আমরা চেষ্টা করেছি

‘’ও মেয়ে ঢং করোনা’
গানটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। যদি গানটি সবার ভালো লাগে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।