• আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সাতক্ষীরায় এনএসআইয়ের অভিযানে ১৯৯ বস্তা চিনি উদ্ধার

| নিউজ রুম এডিটর ১:৩৮ অপরাহ্ণ | ২৮/০৩/২০২৪ আইন ও আদালত

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অভিযান চালিয়ে ১৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে এনএসআই এর তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা বড়বাজারে অভিযান চালিয়ে উক্ত চিনি জব্দ করা হয় এবং ওই ব্যবসায়ীকে জরিমান করা হয়।

জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে চিনির দাম বৃদ্ধি ও ভারতীয় চিনি মজুদের বিষয়ে এনএসআই এর তথ্য মোতাবেক একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সুলতানপুর বড়বাজারের হাজরা সাধুর গোডাউন থেকে ১৯৯ বস্তায় ৯৯৫০ কেজি অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৩৩ হাজার ৩শত টাকা।

আরো জানা যায়, ভারত থেকে অবৈধ ভাবে চিনি এনে দেশীয় কোম্পানি (সুবাহ চিনি) নামে মোরকজাত করে বিক্রয় করছিল প্রতিষ্ঠানটি। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া, ভোক্তা অধিকার ও জেলা সহকারি রাজস্ব কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে। পরে উক্ত চিনি ধরা পড়লে বাজার কমিটির উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ীর থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ১৯৯ বস্তা চিনি জব্দ করে নিয়ে আসে প্রশাসন।

উল্লেখ্য যে, এর আগে ভোজ্যতেল মজুদ করার অপরাধে হাজরা সাধু কে শাস্তিও জরিমানা প্রদান করা হয়েছিল।