• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

ওভারব্রিজে আটকে গেল উড়োজাহাজ, সরাতে খুলতে হলো লেজ

রাজধানীর বিএএফ শাহীন কলেজের সামনের সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। পরে লেজ খুলে ব্রিজ থেকে সরাতে হয় উড়োজাহাজটিকে।

রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার এ ঘটনা ঘটে।

উড়োজাহাজটি আটকে যাওয়ায় কিছু সময় যানজটের সৃষ্টি হয় ওই সড়কে।

নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানটির গায়ে লেখা ‌‘বাংলাদেশ নেভি’। জানা গেছে, ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন উড়োজাহাজটি একটি ট্রাকে করে নেয়া হচ্ছিল। এর দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা ছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজে। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে যায়।

আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে সেখান থেকে উড়োজাহাজবাহী ট্রাকটি বের হওয়ার সুযোগ পায়।

তবে তার আগেই পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেন ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা। রাত সাড়ে দশটার দিকে উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উড়োজাহাজটি সেখানে প্রায় আধাঘণ্টা আটকে ছিল। এসময় উৎসুক জনতা নিজেদের মোবাইল ফোনে এটির ভিডিও এবং ছবি তুলেন।