• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

রাতের পার্টিতে ধরা পড়লেন শাহরুখপুত্র ও তার প্রেমিকা

| নিউজ রুম এডিটর ৪:২৬ অপরাহ্ণ | ০৭/০৪/২০২৪ বলিউড, বিনোদন

সবসময় খবরের শিরোনামে থাকেন শাহরুখপুত্র আরিয়ান। এবার তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে আরিয়ান প্রেম করছেন ব্রাজিলিয়ান সুন্দরী মডেল লারিসা বনেসির সঙ্গে। ব্রাজিল থেকে ভারতে এলেন লারিসা। এবার রাতের পার্টিতে দেখা মিলল তাদের।

আরিয়ান ও লারিসার রাতের পার্টির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বাদশাপুত্র। মার্টিন গ্যারিক্সের পাশে আরিয়ান, আর ঠিক পেছনেই লারিসা। গানের তালে তালে নাচছেন লারিসা। নাচের সঙ্গে উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছেন আরিয়ানের দিকে। এতে আরিয়ানও বেজায় খুশি। তবে ক্যামেরা দেখে নড়েচড়ে বসতে ভুলে যাননি বাদশাপুত্র।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইনস্টাগ্রামে আরিয়ান ল্যারিসার পরিবারের সদস্যদের ফলো করেছেন। এমনকি ব্রাজিলিয়ান এই অভিনেত্রীর মাকে আরিয়ান নিজের ব্র্যান্ডের জ্যাকেট উপহার দিয়েছেন। আর আরিয়ানের দেয়া সেই উপহারের ছবি লারিসা ইনস্টা স্টোরিতেও শেয়ার করেছেন।

প্রেমের জোর গুঞ্জনের মধ্যেই লারিসা উড়ে এলেন মুম্বাইয়ে। তবে আরিয়ান বা লারিসা কেউই তাদের এই সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি। তাদের একে অপরকে ফলো করার বিষয়টিকে তাদের প্রেমের প্রমাণ হিসেবে বেশ জোরালো ভাবেই দেখছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, লারিসা পেশায় একজন অভিনেত্রী। তাকে গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও, এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গেছে। অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন।