• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মিরপুরে গ্যাং রেপের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

| নিউজ রুম এডিটর ৫:৩১ অপরাহ্ণ | ২০/০৪/২০২৪ আইন ও আদালত

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : মিরপুরে গ্যাং রেপের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ভোরবেলা ৯৯৯ মাধ্যমে জানতে পারি একটি ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে। পরবর্তীতে আমরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার মুখ থেকে আমরা জানতে পারি তিনজন মিলে তাকে গ্যাং রেপ করেছে। তাদের মধ্যে সাজ্জাদ, সায়েম ও আলহাজ্ব এই তিনজনের নাম উঠে আসে। পরবর্তীতে আমরা থানার সবাইকে এই মেসেজটি পাঠিয়ে দেয়। তারই পরিপেক্ষিতে আমরা সাজ্জাদ এবং আলহাজ্ব এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।তাদের দেয়া তথ্য মতে সারারাত অভিযান চালিয়ে অবশেষে আমরা আর এক আসামি সায়েম কে গ্রেফতার করতে সক্ষম হই ।

২৪ ঘন্টার মধ্যে তিন আসামি গ্রেফতার কিভাবে করলেন এর জবাবে যা বললেন ওসি, আমরা কমিশনার স্যারের নির্দেশে এ বিষয়টি কি খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখেছি। তাই মাত্র ২৪ ঘন্টায় আমরা ৩ আসনকে গ্রেফতার করতে সক্ষম হয়।