• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

‘বিএনপি নেতা গিয়াসকে কারাগারে পাঠানো জুলুম-মির্জা ফখরুল

নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ মে) বিএনপির সহ—দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের নিষ্ঠুর দমনপীড়ন অব্যাহত রেখেছে তারা। এই আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমেরই ধারাবাহিকতা বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, ‘সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে মিথ্যা ও বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের সাজা দেয়াসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বানও জানাচ্ছি।’