• আজ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

দক্ষিণখানের ফায়দাবাদে রাজউকের উচ্ছেদ অভিযান

| নিউজ রুম এডিটর ১১:৩০ পূর্বাহ্ণ | ৩১/০৫/২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।।রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক ।

আজ বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয।

দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের রাজউকের আওতাধীন জোন-২/১ এলাকায় উচ্ছেদ অভিযানসহ মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ এর আওতাধীন দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় রাজউক নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। রাজউকের অভিযানে নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ মুচলেকা গ্রহণ করি। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করছি। রাজউকের অভিযান একটি চলমান প্রক্রিয়া। অনুমোদিত নকশা ব্যত্যয় না করে ভবন নির্মাণ করার জন্য ভবন মালিকদেরকে সচেতন করা হয়েছে।

স্থানীয়রা জানান, নকশা বহির্ভূত নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

এ সময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড প্রকৌশলী পলাশ শিকদার , সহকারী অথরাইজড অফিসার মো. খাইরুজ্জামান, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং আবু হেনা, ইমারত পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, আমিন কবির, মাসুদুর রহমানসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পলাশ শিকদার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমার দাযিত্বে আমি অবিচল থেকে আমি কাজকরি।আমার কাছে কোন অন্যায়ের স্থান নেই। আমি আমার সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করি। যদি কেউ অন্যায় আবদার করে তাতো রক্ষা করা সম্ভব নয়।