• আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

মায়ের মৃত্যুতে ১৪ দিনের জামিন পেলেন পি কে হালদার

 

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য ১৪ দিনের প্যারোলে (অন্তর্বর্তী জামিন) মুক্তি পেয়েছেন বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) এবং তার ভাই প্রাণেশ হালদার। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট-১–এর বিচারক প্রসন্ন মুখোপাধ্যায় তাদের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেন।

জানা গেছে, বাংলাদেশ থেকে অর্থ পাচারের মামলায় অভিযুক্ত এ দুই ভাই পি কে হালদার ও তার ভাই প্রাণেশ হালদার এখন কলকাতার প্রেসিডেন্সি কারাগারে রয়েছেন। তাদের মা লীলাবতী সরকার গত ২৮ মে কলকাতার বেসরকারি অ্যাপোলো হাসপাতালে মারা যান। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বিরুদ্ধেও বাংলাদেশে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা রয়েছে।

মায়ের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত সোমবার আইনজীবী বিশ্বজিৎ মান্নার মাধ্যমে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন পি কে হালদার। এর পরিপ্রেক্ষিতে গতকাল জামিনের শুনানি হয়। সেখানে জামিনের বিরোধিতা করে চার দিনের প্যারোলের কথা বলেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। শুনানি শেষে তাদের ১৪ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন আদালত।

এ বিষয়ে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আদালত জানিয়েছেন, কলকাতা ও বিধাননগর কমিশনারেটের বাইরে অভিযুক্তরা যেতে পারবেন না। তারা কারা কর্তৃপক্ষের নজরদারিতে থাকবেন। ১৪ দিনের প্যারোলের শেষে ১৮ জুন তাদের আদালতে আত্মসমর্পণ করতে হবে।