• আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ইবিতে শুরু হয়েছে শহিদ আবু সাইদ আন্ত:ব্লক ফুটবল টুর্নামেন্ট

| নিউজ রুম এডিটর ৬:১৯ অপরাহ্ণ | ২৮/০৯/২০২৪ খেলাধুলা

 

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ‘শহিদ আবু সাইদ’ আন্ত:ব্লক ফুটবল টুর্নামেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করে সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ধানসিঁড়ি বনাম স্বাধীনতা টিমের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সুচনা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক দিদারুল ইসলাম রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমসহ শতাধিক খেলোয়াড় ও শিক্ষার্থী।

এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। দলগুলো হলো- অরুণোদয়, ক্ষণিকালয়, ইনকিলাব, স্বপ্নিল, স্বাধীনতা, ধানসিঁড়ি, বিজয় ২.০ এবং প্রয়াস। উদ্ভোদনী ম্যাচে অংশগ্রহণ করে ধানসিঁড়ি ও স্বাধীনতা।

অতিথির বক্তব্যে ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশাসনের আয়োজিত অনেক খেলা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সুন্দর সমাপ্তি হয়নি। কিন্তু আমারা দেখিয়ে দিতে চায় শিক্ষার্থীদের আয়োজিত খেলারও সুন্দর সমাপ্তি হয়। আমাদের এ খেলা যেন প্রশাসনের কাছে রোল মডেল হয়ে থাকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয় এস এম সুইট বলেন, আমরা এতোদিন লড়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আর এখন নিজেদের পরিশুদ্ধ হওয়ার পালা। এই টুর্নামেন্টের একটা সুন্দর সমাপ্তি আমরা আশা করছি।

আয়োজক কমিটির আহ্বায়ক দিদারুল ইসলাম রাসেল বলেন, এ টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে চব্বিশের গন-অভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধাভরে স্বরণ করা। আরেকটি উদ্দেশ্য হচ্ছে নতুন স্বাধীনতার পরে নতুন পরিবেশে হলের সকল শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও ভালোবাসার বন্ধন তৈরি করা।