• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

| নিউজ রুম এডিটর ১:৩২ পূর্বাহ্ণ | ০৪/১০/২০২৪ শিক্ষাঙ্গন, সাতক্ষীরা

 

এমএ মামুন: সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদেদর ৯ম গ্রেড প্রদান সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলভার জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, তালার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর রহমান, সদর উপজেলার পাচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পংকজ কুমার বর্মন, দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ আল তারিক, উত্তর আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম গোলাম রহমান, কালিগঞ্জ ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সানজিদা শাহানাজ, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, মাহফুজা বুলবুল, শামীমা খাতুন, তফুরা খাতুন, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, মাহবুব মিলন, গোলাম ফারুক, মাগফি আজম, তালিম হোসেন, ইয়াদ আলী, খায়রুল আলম, কামরুজ্জামান, ফিরোজ আলম, ওলিউর রহমান, আমীর হোসেন মিঠু সহ বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষক বৃন্দ।