• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

মার্কিন কংগ্রেসে দুই মুসলিম নারীর জয়

যুক্তরাষ্ট্রে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ফের জয়ী হয়েছেন দুই মুসলিম নারী।বিজয়ী রাশিদা তালিব ও ইলহান ওমর দুজনই ডেমোক্র্যাটিক দলের প্রার্থী।

রাশিদা তালিব ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী, যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন।তিনি গত মঙ্গলবার ডিয়ারবর্নের আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগান থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ইলহান ওমর একজন সোমালি বংশোদ্ভূত।তিনি একজন শরণার্থীও ছিলেন।মিনেসোটা থেকে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। এ রাজ্যের ৫ম ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত মিনিয়াপলিস এবং এর আশেপাশের এলাকাগুলোর প্রতিনিধি ইলহান ওমর।

ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অন্যতম প্রধান সমালোচক হলেন রাশিদা তালিব। তিনি শুরুতে প্রতিদ্বন্দ্বীহীন অবস্থায় থাকলেও পরে রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করে ডিয়ারবর্ন ও ডেট্রয়েট থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন।

রাশিদা-ইলহান দুজনই আইনপ্রণেতাদের একটি গোষ্ঠী ‘দ্য স্কোয়াড’ এর সদস্য। এই সংগঠনে আলেকজান্দ্রা ওকাসিও-কর্তেজসহ অন্যান্য প্রগতিশীল কংগ্রেস সদস্যরাও রয়েছেন।