• আজ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা |

নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি – আমিনুল হক

| নিউজ রুম এডিটর ১০:০৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১, ২০২৪ বিএনপি

 

নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি বলেন,দীর্ঘ ১৭ বছরের গণআন্দোলন ও গত জুলাই আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে,দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে,আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।এই নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি।

আজ ১ লা ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় মিরপুর ১১ নম্বর সেকশনে পল্লবী বিদ্যানিকেতন এর ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আমরা একটি সুন্দর সুস্হ জাতি তৈরি করতে চাই,সেই সুস্থ জাতি গড়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে, এটা শুধু বিনোদনের বিষয় নয়-মানসিক ও শারীরিক ভাবে আমরা একটা সুস্থ জাতি তৈরি করতে পারি।

অনুষ্ঠানে এ সময় দেশাত্মবোধক গান “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” পল্লীগীতি গান “যে জন প্রেমের ভাব জানে না” লালন গীতি গান “ধন্য ধন্য বলি তারে ” গান গেয়ে শুনান শিক্ষার্থী শিশুরা এবং নৃত্যের তালে “বাঁধনের ও মোহনায়”, “ও বাপু রাম ” সহ নৃত্যের সুরে গান পরিবেশন করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন,পল্লবী বিদ্যানিকেতনের পরিচালক আলমিরা পারভীন রুনি,প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজীসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।