• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলো কুবি শাখা ছাত্রদল

| নিউজ রুম এডিটর ২:১০ পূর্বাহ্ণ | ১৭/১২/২০২৪ শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগগুলোর পর প্রশাসনের উপস্থিতিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হলে সেসময় তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে পুষ্পস্তবক অর্পণের সময় না ডাকার সিদ্ধান্ত দেন। পরবর্তীতে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যদের সাথে প্রশাসনের বাকবিতণ্ডা চলে। পরবর্তীতে সংগঠনগুলোর সদস্যরা বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি নেয়। তবে সেই সময়ই প্রক্টরসহ আয়োজনের আহ্বায়কের উপস্থিতিতে ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করে।

এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, তাই আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে র‌্যালি করিনি, বাইরে করেছি। পুষ্পস্তবক অর্পণ করার অনুমতি আমরা নিয়েছি এবং প্রক্টোরিয়াল বডি থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগগুলোর পর আমরা ফুল দিতে পারবো। এজন্য আমরা এখানে এসেছি।”

এ ব্যাপারে প্রক্টর আবদুল হাকিম বলেন, “তারা আমার কাছে অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিয়েছিলাম। তবে তারা যে কোন ব্যানারে ফুল দেবে, এটা আমার জানা ছিল না।”