• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

সিলেটে চার ছিনতাইকারি গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১০:৪১ অপরাহ্ণ | ২২/০১/২০২৫ সিলেট

সিলেট: সিলেট চার পেশাদার ছিনতাকারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের পৃথক পৃথক দুটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সোমবার।

গ্রেফতারতৃতরা হল,সিলেটের শাহ পরান (রহ.) থানার বালুচরের কাদির মিয়ার ছেলে  বিল্লাল আহমদ, জালালাবাদ থানার টুকেরবাজারের ভাইয়ারপাড়ের নুর মিয়ার ছেলে আক্তার আহমদ, মোগলাবাজার থানার হাসামপুর(পশ্চিমপাড়া)ছিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান,এয়ারপোর্ট থানার ইলেট্রিক সাপ্লাই রোডের মৃত আজমল হোসেনের ছেলে আজহার।

সোমবার এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতয়ালী মডেল থানা পুলিশ রবিবার সন্ধায় মিরাবাজার এলাকায় ছিনতাইকালে বিল্লাল ও আক্তারকে গ্রেফতার করে। এ সময় ছিনাতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

একই দিন সন্ধায় কোতয়ালী মডেল থানা পুলিশের অপর একটি টিম নগরীরর পাঠানটুলায় ছিনতাইকালে হামিদুর রহমান ও তার সহযোগি আজহারকে গ্রেফতার করে। ওই সময় ছিনতাইকাজে ব্যবহৃত আরো একটি  সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।