• আজ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

পল্লবীর ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ‘কুত্তা রাব্বি’ গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৪:৪৯ অপরাহ্ণ | জানুয়ারি ২৬, ২০২৫ অপরাধ-দুর্নীতি

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকান্ডের ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আরেক অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বি (১৮) কে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

রবিবার (২৬ জানুয়ারি ) রাত ০১:০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী এলাকা হতে তাকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বেলা ৩:৩০ ঘটিকায় এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভিকটিম মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভিকটিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবি-সূত্রে আরও জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ড সংঘটিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ে মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি-মিরপুর বিভাগ।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদ কে গ্রেফতার করা হয়। ২৬ শে জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে রাত ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাবু হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।