• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

মাগুরায় ৭বছরের শিশুকে ধর্ষণ; শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

| নিউজ রুম এডিটর ১১:৪৯ অপরাহ্ণ | ০৮/০৩/২০২৫ শিক্ষাঙ্গন, সারাদেশ

 

মানিক হোসেন, ইবি:জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত ও মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষনে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৪ টায় প্রশাসন ভবন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাসি চাই’, ‘ধর্ষণের বিচার মৃত্যুদন্ড দেওয়া হোক’, ‘আমি মেয়ে আমি অবহেলিত না’, ‘আশ্বাসস নয় আইনের বাস্তবায়ন চাই’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে উপস্থিত হয়।

মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, মাগুরায় একটি ছোট্ট শিশুকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। বিচারহীনতার কারণে বিভিন্ন সময়ে ধর্ষণকারীরা পাড় পেয়ে যায়। ফলে বারবার এমন ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে দেশে ধর্ষণের পরিমাণ কমে যাবে। তখস আর কেউ ধর্ষণ করার সাহস করবে না। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে মাগুরায় শিশু ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। এর পাশাপাশি সরকারের কাছে নারীসহ সকল মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের জুলাই আন্দোলনে নারীরা প্রথম সাড়িতে ছিলো। যেকোন ন্যায়সঙ্গত আন্দোলনে সবসময় নারীরা এগিয়ে থাকে। কিন্তু আমাতের সমাজে আজ নারীরাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় আছে। দেশে ও সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশ আগাবে না। ধর্ষক নামের নরপশুরা শিশুকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে দেখছি না। আমাদের সাত বছরের শিশু বোন মাগুরা শহরে ধর্ষণের শিকার হয়েছে। যদি ধর্ষকদের যথাযথ শাস্তি দেয়া হতো তাহলে কোনো ধর্ষণ হতো না। বর্তমান সরকার ধর্ষণসহ অন্যান্য অন্যায় কর্মকাণ্ডের যথাযথ পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।