• আজ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত |

সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান

| নিউজ রুম এডিটর ৯:২৯ অপরাহ্ণ | জুন ৪, ২০২৫ গণমাধ্যম, সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে সকল সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বুধবার (৪ জুন) প্রেসক্লাবের সভাকক্ষে এ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের উপদেষ্টা মো.আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের মাওলানা অলিউল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আবু তালেব মোল্যা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, সহ-সভাপতি সুমন পারভেজ, সুজন ঘোষ, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে ওভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, রাজু আহম্মেদ, রুহুল আমিন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সজল রহমান প্রমুখ।

 

উল্লেখ্য যে, ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রেসক্লাবের একান্ত প্রচেষ্টায় সকল সদস্যদের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।