• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঈদের দিন বিজয়-২৪ হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করছে প্রশাসন

| নিউজ রুম এডিটর ১২:২৭ অপরাহ্ণ | ০৫/০৬/২০২৫ শিক্ষাঙ্গন

 

রাফি হোসেন কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছেলে শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪ হলে অবস্থানরত সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য হল প্রশাসনের উদ্যোগে ঈদের দিন রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

জানা যায়, অন্যান্য হলের তুলনায় বিজয়-২৪ হল বড় হওয়ায় এই হলটিতে ঈদের ছুটিতে শিক্ষার্থীরা বেশি অবস্থান করেন। এছাড়া, ঈদের বন্ধে অনেক সনাতনী বা অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা হলে অবস্থান করেন। হলে অবস্থানরত সেই সকল শিক্ষার্থীদের জন্য হল প্রশাসনের উদ্যোগে ঈদেন দিন রাতে বিশেষ খাবার সরবরাহ করা হবে।

এবিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, ‘অন্যান্য হলের তুলনায় বিজয়-২৪ হল বড় হওয়ায় এই হলটিতে শিক্ষার্থীরা বেশি অবস্থান করেন। এছাড়া, এই হলটিতে ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীও অনেক থাকেন। যারা আবার ঈদের বন্ধে হলে অবস্থান করেন। গত ঈদে আমরা হল প্রশাসনের উদ্যোগে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করতে যাচ্ছি।’

কী ধরনের খাবার সরবরাহ করা হলে?– এমন প্রশ্নে প্রাধ্যক্ষ জানান, ‘এটি শিক্ষার্থীদের ওপর নির্ভর করবে। শিক্ষার্থীরা যা খেতে চাইবেন আমরা সেটিই ব্যবস্থা করবো।’