=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সরকারি কলেজে জিয়া হল পুনরায় চালুর দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

| নিউজ রুম এডিটর ১১:৪৪ অপরাহ্ণ | ২৩/০৭/২০২৫ শিক্ষাঙ্গন, সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজের উদ্যোগে দীর্ঘ দিন যাবত অপরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জিয়া হল পুনরায় চালুর জন্য কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বুধবার ( ২৩ জুলাই) সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজে বেলা ১২ টা ৩০ মিনিটে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম বরাবর ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা আল মামুন ও কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলাম এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক হা আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা,কলেজ সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান, অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম ,সিটি কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।

স্মারকলিপি পাওয়ার পর প্রফেসর মোঃ আবুল হাশেম, দ্রুত সময়ের মধ্যে হলটি সংস্কার সহ চালু করার আশ্বাস দেন।