=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিস্থ দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে জিল্লুর-মামুন

| নিউজ রুম এডিটর ৩:০৯ অপরাহ্ণ | ২৬/০৮/২০২৫ শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ’র পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী মো: জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের আইসিটি বিভাগের আল মামুন।

গতকাল সোমবার (২৫ আগস্ট) সদ্যসাবেক সভাপতি এবং সাধারণ মো: শরিফুল ইসলাম এবং মো: ওবায়দুল্লাহ খান সাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো: আফজাল হোসেন, ইয়াসীন আরাফাত হিমু, ফরহাদুল ইসলাম খান নাইম, জয়নাব আক্তার স্নিগ্ধা, ওমর ফারুক, মো. ইসহাক, মো. জাহিদ হাসান, সুশান্ত সাহা, শারমিন সুলতানা আখি, শাখাওয়াত চৌধুরী এবং জাকারিয়া সরকার।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: মামুনুর রশীদ এবং মো: জাহিদ হাসানসহ তানিহা তিথি, মাহিদুল ইসলাম রাজিব, ওমর ফারুক৷ শরীফুল ইসলাম, ইমরুল হাসান রাহাত এবং মো. মারুফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: আশিকুর রহমান, আবু হানিফ, নাইমুল ইসলাম নাইম, সুমাইয়া সুলতানা, মঞ্জুরুল হাসান, নাদিয়া ফেরদৌস মীম এবং নাহিদা আক্তার।

আরো রয়েছে অর্থ সম্পাদক হিসেবে আলী আহসান মো. মুজাহিদ, উপ অর্থ সম্পাদক হিসেবে রাশেদুল ইসলাম আলিফ এবং শাকিলা আফনান। দপ্তর সম্পাদক হিসেবে রাসেল হুসাইন এবং উপ দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান। প্রচার ও জনসংযোগ সম্পাদক হিসেবে শাহেদুল ইসলাম সৌরভ এবং উপ প্রচার ও জনসংযোগ সম্পাদক হিসেবে নাজনীন আক্তার তিশা এবং তামান্না রহমান মিতালী। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সাবিহা ইসলাম মুক্তা এবং উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ইসরাত জাহান উর্মি ও মশিউর মাহমুদ। অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং উপ অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক মো. ইয়াছিন আরাফাত ও মো. আসিফ খাঁন।

আইন সম্পাদক হিসেবে মো. জাবেদ মজুমদার এবং উপ আইন সম্পাদক হিসেবে সোহেল আহাম্মেদ ও মো. শাহিন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আমানুল্লাহ আমান এবং উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাকিবুল হাসান ও আফ্রোজা আক্তার। স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক হিসেবে কামরুন নাহার কনিকা এবং উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক হিসেবে অপূর্ব আচার্জ ও মো. সুমন। ছাত্র কল্যাণ ও বৃত্তি বিষয়ক সম্পাদক মো. সজিবুল ইসলাম এবং উপ-ছাত্র কল্যাণ ও বৃত্তি বিষয়ক সম্পাদক মো. মারুফা আক্তার ও রায়হান উদ্দিন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. জুবায়ের আহাম্মদ, মারিয়া আক্তার, মো. আবু সাঈদ, মো. নিশাতুজ্জামান ভূঁইয়া, শারমিন আক্তার, মাহমুদা আক্তার মুক্তা, মোসা. জান্নাত আক্তার, মো. জাহিদ মিয়া, মোসা. ফারিহা আক্তার, ফারিহা আক্তার তিশা, মাহিনা আক্তার, মারিয়া আক্তার দিনা, রাব্বিকুল হাসান তারেক, শতরূপা পাল এবং সুবর্ণা আক্তার মীম।

নব্য কমিটির বিষয়ে নবনির্বাচিত সভাপতি মো: জিল্লুর রহমান বলেন, ‘দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ একটি পরিবারের মতো। এখানে কোনো একক ব্যক্তির প্রচেষ্টাই যথেষ্ট নয়। বরং প্রতিটি সদস্যের নিষ্ঠা, চিন্তা, সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সংগঠন এগিয়ে চলে। তাই আমি বিশ্বাস করি, আপনাদের প্রত্যেকের আন্তরিক অবদান, পরামর্শ ও কার্যকর ভূমিকার মাধ্যমে আমাদের এই প্রিয় সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে।’

উল্লেখ্য, উপর্যুক্ত কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।