• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কুড়িগ্রামে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

| নিউজ রুম এডিটর ৫:২৭ অপরাহ্ণ | ০১/০৯/২০২৫ রাজনীতি, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায়

জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

পরে ঘোষপাড়ায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মুস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

এসময় বক্তারা, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভুল ভাবছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।