• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

কুড়িগ্রামে ৭ দিনে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ বিজিবি’র

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:কুড়িগ্রামে গত এক সপ্তাহে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এসব মাদক ও চোরাচালান জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) ও একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মোঃ হুমায়ুন কবির (২০)।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদী পশু (গরু ও মহিষ) ১২৫ টি, ভারতীয় মদ-৬৩৫ বোতল, গাঁজা-১৪৫ কেজি, ইয়াবা ট্যাবলেট-৭৭২ পিস, জিরা-৫৫৯ কেজি, চিনি-১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬পিস, ভারতীয় রুপি-৭৯ হাজার, চকলেট বাজি-৪৫ হাজার১৫০ পিস। এছাড়াও কসমেটিকস আইটেম, বিভিন্ন প্রকার ক্রীম, তৈল ও শ্যাম্পু রয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের তৎপরতা সবসময় অব্যাহত থাকবে।#