• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ছাটাইয়ের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন

| নিউজ রুম এডিটর ১১:০১ পূর্বাহ্ণ | ০৭/১০/২০২৫ অর্থনীতি, বাংলাদেশ

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটকারি এস আলম কর্তৃক প্রভাব খাটিয়ে অবৈধ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জ ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মানববন্ধন করেছেন।

সোমবার বেলা ১১টায় পৌর শহরের মেইন সড়কে ইসলামী ব্যাংক শাখার সামনের ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী পুরুষ গ্রাহকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ ব্যাংক সেক্টরের গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে এস আলম ও সালমান এফ রহমানসহ এ চক্রের সকল টাকা বিদেশ থেকে ফেরত আনতে হবে। তাদের অবৈধ সম্পদ জব্দ করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে হবে। ইসলামী ব্যাংক সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র এ অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে।

ফারুক হোসেন সামাদ, রফিকুল ইসলাম, মাওলানা ইব্রাহিম হোসেন, নাজমুল হাসান তাজিম, শফিউল আজম, মাসুম হোসেন কচিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ মানববন্ধনে দাবি তোলেন।