• আজ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশের ডক্টরেট ডিগ্রি অর্জন

| নিউজ রুম এডিটর ১১:০৮ পূর্বাহ্ণ | অক্টোবর ১৭, ২০২৫ গণমাধ্যম

 

লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংগঠক লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ সম্প্রতি ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। এই অর্জনের মাধ্যমে তিনি তাঁর দীর্ঘদিনের সামাজিক ও সাংবাদিকতা জীবনে এক নতুন মাত্রা যুক্ত করলেন।

লায়ন এ জেড এম মাইনুল ইসলামপলাশ বহু বছর ধরে দেশের সাংবাদিকতা অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। পাশাপাশি মানবাধিকার, সমাজ উন্নয়ন ও “অপরাধ মুক্ত বাংলাদেশ চাই” আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে অপরাধ দূরীকরণে নিবেদিতভাবে কাজ করছেন। সমাজের নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য।

ডক্টরেট ডিগ্রি অর্জনের পর এক প্রতিক্রিয়ায় তিঁনি বলেন, এই সম্মান আমার একার নয়; এটি সেই সব মানুষের প্রতি উৎসর্গ, যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে, সত্য ও ন্যায়ের পথে কাজ করে। আমি এই অর্জন দেশের সাধারণ মানুষদের প্রতি উৎসর্গ করছি।”

তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনে সাংবাদিক, মানবাধিকার ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি সমাজ পরিবর্তনে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বর্তমানে লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি ‘ক্রাইম প্রতিদিন‘ পত্রিকার সম্পাদক, “অপরাধ মুক্ত বাংলাদেশ চাই” সংগঠনের চেয়ারম্যান, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর যুগ্ম মহাসচিব, কাফরুল প্রেসক্লাবের সভাপতি এবং মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।