• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত ‎

| নিউজ রুম এডিটর ১১:০৮ অপরাহ্ণ | ০৪/১১/২০২৫ গণমাধ্যম

 

‎মঙ্গলবার (৪ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন-এর নিজ কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার এবং সভা সঞ্চালনা করেন মহাসচিব মো. শামছুল আলম।

‎সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ ওমর ফারুক, যুগ্ম মহাসচিব লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মিলন, অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসাইন রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

‎সভায় সাংবাদিক সাগর রুনি হত্যা দাবি সহ সকল সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন ও সংগঠনকে সারাদেশে আরও সম্প্রসারণের পরিকল্পনা গৃহীত হয়।

‎সভা শেষে সভাপতি ড. শাহজাহান মজুমদার উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।