=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারকচক্র সক্রিয় রানীশংকৈলে

স্বাস্থ্যসেবার নামে প্রতারণার ফাঁদ

| Peoples News ৯:৫৬ অপরাহ্ণ | ১২/১১/২০২৫ স্বাস্থ্য

পেয়ার আলী, নিজস্ব প্রতিনিধি:– ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতারণার এক নতুন ফাঁদ পেতে গ্রামের সহজ সরল মানুষের স্বাস্থ্য সেবার নাম করে কয়েক লক্ষ টাকা আদায়ের হিরিক পড়েছে।

অনুমোদনবিহীন “গ্রামীণ স্বাস্থ্য সেবা কেন্দ্র” নামের এই প্রতিষ্ঠানের নেই কোনো অনুমোদন পত্র এমনকি রেজিস্ট্রেশন।

সরেজমিনে রাণীশংকৈল পৌরশহরের পল্লী বিদুৎ এলাকায় গেলে ওই প্রতিষ্ঠানের একটি ব্যানার দোতলা ভবনে ঝুলিয়ে রাখা হয়েছে।  এবং সেই ভবন থেকেই সকল কার্যক্রম চালানো হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, এই কোম্পানিটি স্বাস্থ্য সেবা দেওয়ার নামে  ২০০ টাকা দামের কার্ড ধরিয়ে জোর পূর্বক পণ্য দিয়ে টাকা আদায় করছেন।  সে হিসেবে এযাবৎ কোম্পানিটি কয়েক লক্ষ টাকা আত্নসাদ করেছে।

গ্রামীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদ রানার কাছে কোম্পানির বিষয়ে জানতে চাইলে বলেন, আমার এই প্রতিষ্ঠানে ৭ জন উপদেষ্টা রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে। আর স্বাস্থ্য সেবার নেই কোনো অনুমোদন/লাইসেন্স।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, এ নামের সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নেই।

এ বিষয়ে  রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, বৈধ কাগজ পত্র না থাকার কারণে তাদের কার্যক্রম বন্ধ থাকবে। এবং কার্ডের নামে যেসব টাকা নেওয়া হয়েছে সব ফেরত দিতে হবে।