• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

হংকংয়ে বহুতল ভবনে আগুনে মৃত্যু বেড়ে ৯৪

| Peoples News ৮:২২ পূর্বাহ্ণ | ২৮/১১/২০২৫ আন্তর্জাতিক

 

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন।

দমকলকর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তবে এরই মধ্যে ঝরে গেছে বহু প্রাণ।

এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী সন্দেহে ওই আবাসন সংস্কারের দায়িত্বে থাকা একটি নির্মাণ কোম্পানির তিন হতাকর্তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।
ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে ছিল বাঁশ আর জালের ঘেরাটোপ।

পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।

প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় পর দমকল কর্মীরা আগুন অনেকটা নেভাতে সক্ষম হয়েছেন।

উদ্ধারকারীরা তীব্র তাপ ও ঘন ধোঁয়ার মধ্যে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করেছেন, যাতে ওপরের তলায় আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানো যায়।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা