• আজ ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

| Peoples News ১২:২২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১১, ২০২৫ গণমাধ্যম


‎নিজস্ব প্রতিবেদক :‎১০ ডিসেম্বর ২০২৫ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠনের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম।

‎কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা করা হয়। তিলাওয়াত করেন তেজগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফারুক হোসেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর।
‎প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
‎আরজেএফ’র চেয়ারম্যান ও জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মোঃ কামরুজ্জামান আসাদ, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, কাফরুল প্রেসক্লাবের সভাপতি এ জেড এম মাইনুল ইসলাম পলাশ।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এএফএম রাসেল পাটোয়ারী।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ পরিচালক খন্দকার তারিকুল ইসলাম, সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা, লিগ্যাল এইড চিফ অ্যাডভোকেট নতুন নাহার সীমা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

‎প্রধান অতিথি কবি অশোক ধর বলেন, প্রতিটি মানুষের নিরাপত্তা, মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচারের অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

‎প্রধান আলোচক ড. শাহজাহান মজুমদার বলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কারণ তারা সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দরজায় আলোর সঞ্চার করছে।

‎আরজেএফ এর চেয়ারম্যান এফ এম জহিরুল ইসলাম বলেন, মানবাধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন আমরা যারা কলমের সৈনিক, আমাদের দায়িত্ব আরও বেশি, কারণ সত্য তুলে ধরা, অন্যায়ের মুখোশ উন্মোচন করা ও অবহেলিত মানুষের কথাকে জাতির সামনে আনা আমাদের নৈতিক দায়িত্ব।

‎সংগঠনের চেয়ারম্যান সামছুল আলম বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে আমরা নতুন করে অঙ্গীকার করছি ন্যায়, সত্য, সমতা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।
‎আসক প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়বিচারের দরজা সহজ করা এবং মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা।