=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত

| Peoples News ১২:২৯ পূর্বাহ্ণ | ১৩/০২/২০২৬ জাতীয়, রাজনীতি, লিড নিউজ, শিক্ষাঙ্গন

 

দেশব্যাপী বহুল প্রতিক্ষীত ও ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান মোট ৫৪ হাজার ৮২৫ ভোট সংগ্রহ করে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামীর ডা. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৮৪০ ভোট।

এর আগে উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল।