
রাজধানীতে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে এ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
দলটির প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার এসব তথ্য জানান।
তিনি জানান, রাজধানীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।























