=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে মারপিটের অভিযোগে মামলা দায়ের

| নিউজ রুম এডিটর ৮:৪১ অপরাহ্ণ | ২৩/০২/২০২৬ শিক্ষাঙ্গন

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে জিহাদ শেখ(১৪) নামে হেফজ বিভাগের এক ছাত্রকে যৌন নিপিড়িন ও পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে। জিহাদের পিতা জাফর শেখ বাদি হয়ে রবিবার দিবাগত রাতে মোরেলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। জিহাদের বক্তব্য রেকর্ড করার জন্য থানা পুলিশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে পুলিশ হেফাজতে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) মো. রাজীব আল রশিদ বলেন, জিলবুনিয়া কামিল মাদরাসার আবাসিক বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ তালুকদরের বিরুদ্ধে শিশু জিহাদকে মারপিট ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদরাসার হেফজ খানার আবাসিক কক্ষের দরজা বন্ধ করে জিহাদকে মারপিট করেন আবাসিকের শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। আহত জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।