• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মান। প্রশাসনের নীরবতা

| Peoples News ৭:৩৯ অপরাহ্ণ | ০৭/০৩/২০২৬ বিএনপি, সারাদেশ

কিশোর ডি কস্তা, স্টাফ রিপোর্টার :গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে গাছবাড়ি গ্রামে বনবিভাগের জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, চান মিয়ার ছেলে নজরুল ইসলামের কাছ থেকে ৪ লক্ষ টাকায় বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের প্রায় ৩ শতাংশ জমি কিনে ছামান মিয়া ও আবদুল আলীম নামক দুই ব্যক্তি এই দলীয় কার্যালয় নির্মাণ করেছেন।

জানা গেছে, এই দুই ব্যক্তি পূর্বে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তারা বিগত আওয়ামীগ আমলেও বনবিভাগ এর জমিতে থাকা গাছের ব্যবসা করতো বলে জানা গেছে । তবে বর্তমানে তারা বিএনপির সাইনবোর্ড টানিয়ে কার্যালয় নির্মাণ করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, দলীয় সাইনবোর্ড ব্যবহার করে ঘর রক্ষার নতুন কৌশল অবলম্বন করেন অভিযুক্ত ব্যক্তিরা।

এ বিষয়ে সোনাতলা ফরেস্ট অফিসার মহিদ উদ্দিনকে কল দিয়ে অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি এই প্রতিবেদকের সাথে খারাপ আচরণ করেন ও ওনার নাম্বার কে দিয়েছেন তা জানতে চান। বিষয়টি নিয়ে অভিযোগ করা হলেও তিনি আইনি কোন পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন, বনবিভাগের জমি দখল করে কার্যালয় নির্মাণ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় এলাকায় অসন্তোষ বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় প্রধান বন কর্মকর্তা বশিরুল মো: আবদুল্লাহ আল মামুন এই প্রতিবেদককে বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।