• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প

| Peoples News ৯:০৫ অপরাহ্ণ | ২১/০৪/২০২৬ আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে চান না, যার মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে অতটা সময় নেই।’

তিনি বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছালে ইরান খুব ভালো অবস্থানে চলে আসতে পারে।’

আরও পড়ুন:এখনো কোনো ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়নি

এছাড়া আলোচনা করা ছাড়া ইরানি কর্মকর্তাদের কোনো বিকল্প নেই বলেও জানান ট্রাম্প।

২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরাইল-যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন-ইসরাইলের সঙ্গে ইরানের কয়েক সপ্তাহ সংঘাতের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান-যুক্তরাষ্ট্র। বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় বসার কথা দুই দেশের প্রতিনিধিদের।

এদিকে, ট্রাম্প চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী হলেও ইরান জানিয়েছে, এখনও তাদের কোনো প্রতিনিধি পাকিস্তানে যায়নি। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় বসেন মার্কিন-ইরানি প্রতিনিধিরা। কিন্তু সে সময় কোনো সুরাহা না হওয়ায় দ্বিতীয় দফা আলোচনায় বসার কথা ছিল তাদের।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তি’ সম্পন্ন করবে।

রোববার হরমুজে ইরানি জাহাজকে যুক্তরাষ্ট্রের আটকের পর দ্বিতীয় দফার আলোচনায় অংশ না নেয়ার কথা জানিয়েছিল তেহরান।