• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

তারেক রহমানের আগমন উপলক্ষে নাভারন বাজারে বিএনপির বর্ণাঢ্য প্রচার মিছিল

| Peoples News ৩:১৪ পূর্বাহ্ণ | ২৩/০৪/২০২৬ বিএনপি, সারাদেশ

 

আবিদ হাসান বেনাপোল প্রতিনিধি:-যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি নাভারন বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো বাজার এলাকা। মিছিল চলাকালে তারেক রহমানের আগমনকে সফল করার আহ্বান জানানো হয় এবং আগত কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেওয়া হয়।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শার্শা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরি হবে।

এসময় স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং তাকে স্বাগত জানাতে শার্শা ও বেনাপোলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

মিছিল শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।