
ডেস্ক রিপোর্ট : বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) এবং আন্তর্জাতিক শিক্ষাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান-এর শুভ জন্মদিন আজ। বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলকারী এই মহান শিক্ষাবিদের জন্মলগ্নে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা ও গর্বিত অভিনন্দন জানাচ্ছি।
ড. মিজান স্যার শুধু একজন বিশ্ববরেণ্য শিক্ষাবিদই নন, তিনি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ও মেন্টর। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সরকার ও রাজনীতি বিভাগে যখন আমি মাস্টার্স করছিলাম, স্যার তখন আমাদের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই সোনালী দিনগুলোতে আমরা তাঁকে শুধু একজন প্রাজ্ঞ শিক্ষক হিসেবেই পাইনি, পেয়েছিলাম একজন পরম স্নেহময় ও দায়িত্ববান অভিভাবক হিসেবে।
বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের যেকোনো ছাত্রছাত্রী যখনই কোনো সমস্যায় পড়েছে, স্যারের অমায়িক আচরণ আর দূরদর্শী দিকনির্দেশনা ছিল সবার জন্য শেষ ভরসাস্থল। ছাত্রবৎসল এমন মানবিক গুণসম্পন্ন শিক্ষক আজ সত্যি বিরল।
মেধা, সততা ও কর্মদক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে স্যার আজ সোমালিয়ার স্বনামধন্য দারুসালাম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই বৈশ্বিক অর্জন আমাদের অঞ্চলের মানুষের জন্য পরম গৌরবের। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ এবং আন্তর্জাতিক ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন ২০২৬’ পদকে ভূষিত হয়ে তিনি আমাদের মাথা আরও উচ্চে তুলেছেন।
প্রিয় স্যারের এই আলোকময় জন্মদিনে তাঁর সুযোগ্য ছাত্রী হিসেবে এবং peoplesnews24.com পিপলস নিউজ’ পরিবারের পক্ষ থেকে স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। স্যারের এই কীর্তিময় পথচলা আমাদের তরুণ প্রজন্মের জন্য আজীবন অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পি নিউজ জন্মদিন মিজান






















