• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শিক্ষাবিদ প্রফেসর ড. আসিফ মিজানের অনন্য অর্জন: 

এইউবি অ্যালামনাই ও ‘পিপলস নিউজ’ সম্পাদকের প্রাণঢালা অভিনন্দন

| Peoples News ১০:৩২ অপরাহ্ণ | ২৫/০৫/২০২৬ শিক্ষাঙ্গন, সম্পাদকীয়

ডেস্ক নিউজ: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সম্প্রতি দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি গুরুত্বপূর্ণ সংগঠনের শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন এবং মর্যাদাপূর্ণ দুটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্যারের সরাসরি ছাত্রী এবং দেশের অন্যতম জনপ্রিয় সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www. peoplesnews24.com ‘’-এর সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলা ও প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা  মোঃ হাসিবুল ইসলাম।

এক যৌথ অভিনন্দন বার্তায় নাজমা সুলতানা নীলা বলেন, “আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবক প্রফেসর ড. আসিফ মিজান স্যার তাঁর মেধা, সততা ও কর্মদক্ষতা দিয়ে সমগ্র জাতির জন্য এক অবিস্মরণীয় গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অসামান্য অর্জনে আমরা, তাঁর প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

উল্লেখ্য, প্রখ্যাত এই রাষ্ট্রবিজ্ঞানী সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনকে ধারণ করে নতুন আত্মপ্রকাশ করা সামাজিক-রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ পরিষদ’ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’—এই দুটি বৃহৎ সংগঠনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত  হয়েছেন।

এর পাশাপাশি চলতি বছরের (২০২৬) এপ্রিল মাসে শিক্ষাক্ষেত্র ও মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন:
১. হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন ২০২৬: গত ১২ এপ্রিল আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই আন্তর্জাতিক সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
২. শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬: শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও গবেষণামূলক কাজে গৌরবোজ্জ্বল সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত ২৪ এপ্রিল শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি পরিষদ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বর্ণপদক দেওয়া হয়।

অভিনন্দন বার্তায় ‘পিপলস নিউজ’ সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলা আরও উল্লেখ করেন, “প্রফেসর ড. আসিফ মিজান স্যারের মতো একজন বিশ্বমানের দক্ষ, অভিজ্ঞ ও প্রজ্ঞাবান মানুষকে আমাদের দেশের নীতিনির্ধারণী পর্যায়ে অত্যন্ত প্রয়োজন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্যারের সুদীর্ঘ দেশ-বিদেশের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানের দক্ষতাকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে সংশ্লিষ্ট জাতীয় ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ অবিলম্বে প্রয়োজনীয় ও যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।”

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদের দায়িত্ব পালনকারী প্রফেসর ড. আসিফ মিজানের এই যুগান্তকারী অর্জনগুলো বাংলাদেশের শিক্ষা ও মানবাধিকার অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে বিশিষ্টজনেরা মনে করছেন।

পি নিউজ / আসিফ মিজান