=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি সভাপতি তামিমকে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি

| পিপলস ডিজিটাল ডেস্ক ৭:৪৬ অপরাহ্ণ | ১৫/০৭/২০২৬ খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। গত মাসে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তামিম। নবনির্বাচিত সভাপতি হিসেবে এ মাসের শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভাতেও যোগ দিয়েছিলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দুটি সাব কমিটি গঠন করার কথাও জানিয়েছে আইসিসি। যার একটির শীর্ষ নেতৃত্বে রাখা হয়েছে বিসিবি সভাপতিকে।বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা প্রসারের এই সময়ে আইসিসির গঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটি’-র প্রধান করা হয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবালকে। পাঁচ সদস্যের এই কমিটিতে তামিম ইকবালের সঙ্গে সহযোগী সদস্য হিসেবে থাকছেন- আইসিসিতে ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

আইসিসি গঠিত দ্বিতীয় সাব-কমিটি ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’। এই কমিটির প্রধান করা হয়েছে বিসিসিআই-এর দেবজিৎ সাইকিয়াকে। এই কমিটিতে তাঁর সাথে সদস্য হিসেবে কাজ করবেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মোসাজে এবং আইসিসির স্বতন্ত্র পরিচালক ড. রস রিবাজ।