=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা অতিথি শিক্ষককে বিয়ে করলেন চবি ছাত্রী হল সংসদের এজিএস

| নিউজ রুম এডিটর ১০:৪৭ পূর্বাহ্ণ | ১৯/০৭/২০২৬ বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবাব ফয়জুন্নেসা হল সংসদের এজিএস ও রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বিয়ে করেছেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও চীনা অধ্যাপক ঝিহুয়া ঝাংকে।

 

গত ১৪ জুলাই অনাড়ম্বর আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। শনিবার (১৮ জুলাই) ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন সুমাইয়া।

 

এ বিষয়ে জানতে চাইলে সুমাইয়া আক্তার গনমাধ্যমকে বলেন, ‘উনি চবিতে গেস্ট টিচার হয়ে দুইবার এসেছেন। গত ১৪ জুলাই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। এর আগেই তিনি তার ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম আল আমিন।’

 

তিনি বলেন, ‘আমি ক্যাম্পাসে চায়নিজ ভাষা কোর্স করেছি। আর তিনি চায়না থেকে চবিতে এসেছেন। পরে আমাদের এভাবে পরিচয় হয়। পরে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমাদের বিবাহ হয়।’

 

সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হল সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস)। নিজ হাতে বানানো বিভিন্ন ঘরোয়া নাস্তা ও পিঠা বিক্রি করে ক্যাম্পাসে তিনি পরিচিত হয়ে উঠেন।

 

চায়না অধ্যাপকের বিষয়ে চবির সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন গণমাধ্যমকে বলেন, “তিনি আমাদের বিভাগে একটা প্রজেক্টের অধীনে এডজাঙ্ক প্রফেসর হিসেবে যুক্ত হয়েছিলেন। তিনি ডেটা মডেলিং, এনভায়রনমেন্টাল এনালাইসিসের উপর শিক্ষার্থীদের পড়াতেন। তাদের সামার ভেকেশনে দুই বছরে একমাস করে তিনি দু’বার এসেছেন চবিতে। সর্বশেষ সম্ভবত গত জুনের দিকে তিনি ক্যাম্পাসে এসেছেন। আপনার মাধ্যমে চবির এক ছাত্রীকে তার বিয়ের বিষয়টি এখন জানতে পারলাম।”

 

উল্লেখ্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট প্রফেসর (অতিথি শিক্ষক) হিসেবে এসেছিলেন চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিহুয়া জাং। বাংলাদেশে অবস্থানকালে পরিচয়ের সূত্র ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।