=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল

| নিউজ রুম এডিটর ১:৫১ অপরাহ্ণ | ২৬/০৭/২০২৬ আইন আদালত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের বিরুদ্ধে স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার অভিযোগ তুলে কেন তা অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলটি জারি করেন।

আদালত বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগণের জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করতে কেন একটি স্বতন্ত্র ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন’ প্রণয়ন করা হবে না, সেটাও জানতে চেয়েছে।

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন হাইকোর্টের জারি করা এই রুলে ভোক্তা সুরক্ষা এবং এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

আদালত অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

অ্যাকডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব আদালতে রিটের পক্ষে আইনজীবী হিসেবে শুনানি করেছেন। এর আগে, সচেতন গ্রাহক ও নাগরিক হিসেবে তিনি নিজেই হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন।