=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা পালিয়ে গেলেও বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে: ডা. মাহমুদা মিতু

| নিউজ রুম এডিটর ৩:৫৬ অপরাহ্ণ | ২৭/০৭/২০২৬ রাজনীতি

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তবে বিএনপি তার সন্ত্রাসী কর্মকা-ের দায়িত্ব নিয়েছে। রোববার এনসিপির ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

মিতু বলেন, দেশের বিভিন্ন স্থানে আজ খুন, ধর্ষণ, ডাকাতি এবং ছিনতাই বেড়ে গেছে। এই বিষয়ে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে অনেক আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখন সেই পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি অভিযোগ করেন, ছাত্রদল, যুবদল এবং বিএনপি নেতাদের চাঁদাবাজির ঘটনায় সরকার যে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা মেনে নেয়া যায় না। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে। সরকারি দপ্তরগুলোয় বিএনপি শুধু তাদের দলের লোকজন নিয়োগ দিচ্ছে।

ডা. মাহমুদা মিতু বলেন, এই সরকার এভাবে চলতে থাকলে তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারও বলেন, নির্বাচনের আগে বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল। কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা সেই প্রতিশ্রুতি পালন করেনি, যা জনগণের সঙ্গে প্রতারণা বোঝায়।

এর আগে দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও শহীদদের স্মরণে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়।