
ভারতের কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতি দিলেও সে প্রতিশ্রুতি পুরোপুরি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। পরিস্থিতির উন্নতি না হলে আগামী মঙ্গলবার (২৭ জুলাই) থেকে নতুন করে বিক্ষোভ শুরু করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না গ্রহণের যে চুক্তি হয়েছিল, তা ভঙ্গ করা হচ্ছে। বিহার ও পশ্চিমবঙ্গের শত শত ছাত্র গ্রেপ্তার হয়েছে এবং দিল্লিসহ অন্যান্য রাজ্যে শিক্ষার্থীদের নজরদারি ও হেনস্তার শিকার হতে হচ্ছে।
রানা আরও জানান, যেসব স্বেচ্ছাসেবী আন্দোলনকারীদের লজিস্টিক সহায়তা দিচ্ছেন, তাদেরও আটক করা হচ্ছে। তিনি সরকারের মধ্যস্থতাকারী মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে ট্যাগ করে উল্লেখ করেন যে, আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) অবিলম্বে প্রত্যাহার করা প্রত্যাশি।
এদিকে, গত শনিবার (২৫ জুলাই) কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সিজিপি জানায়, নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।




















